শনিবার   ২১ ফেব্রুয়ারি ২০২৬   ফাল্গুন ৮ ১৪৩২   ০৪ রমজান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১০৮

আন্তর্জাতিক অভিবাসী দিবসে লাকসামে 

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত: ১৮ ডিসেম্বর ২০২২  

ব্র্যাকের আলোচনা সভা ও র‍্যালী
জাফর আহমেদ।। থাকবো ভালো রাখবো ভালো দেশ, বৈধ পথে প্রবাসী আয় গড়বো বাংলাদেশ, এই প্রতিপাদ্য নিয়ে ১৮ ডিসেম্বর লাকসামে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত হয়েছে । উপজেলা প্রশাসন ও ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম লাকসাম এর উদ্যোগে লাকসাম উপজেলা পরিষদ মিলনায়তনে ওই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। লাকসাম উপজেলা সমাজসেবা কর্মকর্তা উপন্যাস চন্দ্র দাসের সঞ্চালনায় বক্তব্য রাখেন পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ শরীফ হোসেন মজুমদার, লাকসাম উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা জান্নাতুল বাকি প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন ব্র্যাকের ফিল্ড অর্গানাইজার শাহিনা আক্তার। প্রশিক্ষণ নিয়ে বৈধপথে প্রবাসে যাওয়া , উপার্জিত অর্থ বৈধ পথে দেশে পাঠানোসহ নানাবিধ বিষয় নিয়ে বক্তারা আলোচনা করেন । আলোচনা শেষে লাকসাম উপজেলা পরিষদ মিলনায়তনে বর্ণাঢ্য র‍্যালী অনুষ্ঠিত হয় । উক্ত আলোচনা সভা ও র‍্যালীতে লাকসামের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন।

এই বিভাগের আরো খবর